মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল করল কর্তৃপক্ষ

Date:

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে।

আজ রোববার পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে ডিএমটিসিএল।

কোম্পানিটির আদেশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।’

তবে এই আদেশে ছুটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, চলতি মাসে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থেকে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল সূত্র আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নাশকতাসহ যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ জন্যই সতর্কতার অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল এবং নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Popular

More like this
Related

‘ধুরন্ধর’ সিনেমার সেই র‍্যাপ গান গিনেস বুক রেকর্ডে

বলিউডের আলোচিত 'ধুরন্ধর' সিনেমার একটি দৃশ্যে অক্ষয় খান্নার এন্ট্রি...

ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলা কেন, এরপর কী ঘটতে পারে

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী...

সুপার ওভার নাটকে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সুপার ওভারের শুরুটা ছিল একেবারে স্বপ্নময়। বল হাতে দায়িত্বটা...

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইস্যু করলেন রাষ্ট্রপতি

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ইস্যু করেছেন...