মেট্রোরেলের কার্ড রিচার্জ ঘরে বসেই, করবেন যেভাবে

Date:

মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জে আর স্টেশনে যাওয়ার প্রয়োজন হবে না। ঘরে বসেই ব্যাংকের কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করে কার্ড রিচার্জ করা যাবে।

আজ মঙ্গলবার এই সেবা চালু হলো।

প্রথমে ডিটিসিএর ওয়েবসাইটের লিংকের মাধ্যমে কার্ড রিচার্জ করা যাবে। পরে মোবাইল অ্যাপ চালু হলে, তা ব্যবহার করেও সরাসরি রিচার্জ করা সম্ভব হবে।

ঢাকার মেট্রোরেলে বর্তমানে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে—র‍্যাপিড পাস ও এমআরটি পাস। ঢাকায় মেট্রোরেল পরিচালনা ও নির্মাণের দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমআরটি পাস সরবরাহ করে।

আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) র‍্যাপিড পাস সরবরাহ করে, যা মেট্রোরেল ছাড়াও বাস, ট্রেন ও অন্যান্য গণপরিবহনে ব্যবহার করা যায়। নতুন সেবার মাধ্যমে উভয় কার্ডই যেকোনো সময় অনলাইন ব্যাংকিং ব্যবহার করে রিচার্জ করা সম্ভব।

তবে অনলাইনে টাকা রিচার্জের পরে গ্রাহককে কার্ডটি একবার স্টেশনের বিশেষ যন্ত্রে স্পর্শ করাতে হবে, যা অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) নামে পরিচিত। একবার স্পর্শ করালে পরবর্তী ব্যবহার পর্যন্ত আর পুনরায় স্পর্শের প্রয়োজন হবে না; নতুন রিচার্জের ক্ষেত্রে আবার এভিএমে স্পর্শ করতে হবে। র‍্যাপিড পাসকার্ডের ওয়েবসাইটে রিচার্জ সংক্রান্ত নির্দেশনা দেওয়া আছে।

অনলাইনে র‍্যাপিড বা এমআরটি কার্ড রিচার্জ করার বিভিন্ন ধাপ

 অনলাইন রিচার্জ নির্দেশিকা

রিচার্জ বাতিল নির্দেশিকা

অনলাইন রিচার্জ সম্পর্কে তথ্য জানতে ০৯৬৪৪০০০১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।

Popular

More like this
Related

কৃষ্ণ সাগরে ড্রোন হামলার শিকার জাহাজের ৪ বাংলাদেশি নাবিক এখন তুরস্কে, দ্রুত ফিরতে চান দেশে

কৃষ্ণ সাগরে গত শুক্রবার দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়...

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ডকার্ড পেলেন ভেনাস

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ডকার্ড পেয়ে ইতিহাস গড়লেন...

সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন আবারও চালু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে...

২০২৬: ক্রীড়া বিশ্বের মহাযজ্ঞ ও ঠাসা সূচির রোমাঞ্চকর এক বছর

২০২৬ সালটি বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য হতে যাচ্ছে এক মহাযজ্ঞের...