মেঘনায় নোঙর করা ট্রলারডুবি, ২ যুবকের মরদেহ উদ্ধার

Date:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে নোঙর করা ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় তাদের মরদেহের সন্ধান মেলে।

নিহতরা হলেন- বরিশাল বন্দরের আলী সরদারের ছেলে রনি সরদার (২০) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে মো. শুভ (৩৫)।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ভোররাতে সিমেন্টবোঝাই একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেলে নিখোঁজ হন ওই দুজন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের যৌথ চেষ্টায় একদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পরিদর্শক মাহবুবুর আরও বলেন, ‘ট্রলারটিতে এতে তিনজন শ্রমিক ছিলেন। প্রায় দুই হাজার ব্যাগ সিমেন্ট লোড করার পর এটি নদীতীর থেকে কিছু দূরে নোঙর করে তারা ঘুমিয়ে পড়েন। ভোররাতে তারা ঘুমিয়ে থাকাকালে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে একজন সাঁতার কেটে তীরে উঠতে পেরেছিলেন।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিকেলে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Popular

More like this
Related

গ্রিনল্যান্ড না পেলে ইউরোপের ৮ দেশের ওপর আরও শুল্ক: ট্রাম্প

গ্রিনল্যান্ড কেনার অনুমতি না পাওয়া পর্যন্ত ইউরোপের মিত্র দেশগুলোর...

মেসিও জানেন, আমি তার মতো হতে চাই না: ইয়ামাল

দুজনই বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসে মূল...

মুন্সিগঞ্জে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল: এসআই বরখাস্ত, আটক ৩

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় শেখ হাসিনার রায়ের প্রতিবাদে নিষিদ্ধ সংগঠন...

খামেনির দুর্বল নেতৃত্বে নিকৃষ্টতম দেশে পরিণত ইরান: ট্রাম্প

ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে আসার পর সম্প্রতি দেশটির...