মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০

Date:

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বড়দিনের প্রাক্কালে জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

এক বিবৃতিতে জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় জানায়, এ পর্যন্ত নয়জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া পৌর কর্তৃপক্ষ আহত ৩২ জনের নামের তালিকা এবং তারা যে যে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে তথ্যও প্রকাশ করেছে।

মেক্সিকোতে বাস বা ট্রাক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও যানবাহনের যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হয়।

নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একই ধরনের এক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং আরও ২০ জন আহত হন।

Popular

More like this
Related

‘ইসলামিক ন্যাটো’ গড়ে ওঠার সম্ভাবনা কতটা

একদিকে যখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মূল ন্যাটো 'ভেঙে পড়া'র...

কোহলির একশোটা সেঞ্চুরির ‘খুব ভালো সম্ভাবনা’ দেখছেন গাভাস্কার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি,...

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল...

‘সব চুক্তির সেরা চুক্তিতে’ রাজি ভারত-ইইউ: মোদি

এক নজিরবিহীন বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছে ভারত ও ইউরোপীয়...