মুন্সীগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ

Date:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার আগে তাদের নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, গত বুধবার রাতে উপজেলার গোয়ালীমান্দ্রায় চুরির অভিযোগ তুলে দুজনকে নির্যাতন করা হয়। পিটুনিতে গুরুতর আহত দুজনকে পুলিশ সকালে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন ছানারুল (২০) ও সাগর (২৫)।

পুলিশ জানায়, নিহত ছানারুলের মা রোকসানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বেদে পরিবারের সন্তান ছানারুল ফেরি করতেন। নদীর পাড়ে টং ঘরে বসবাস তার পরিবারের।

ছানারুলের মা রোকসানা বলেন, ‘সেহেরি খাওয়ার সময় আরেকটি ছেলেকে ডাকতে গিয়েছিল আমার ছেলে। ওইসময় কিছু লোক তাকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে।

তিনি আরও বলেন, ‘চুরির সন্দেহে তাকে ধরেছে। কিন্তু তার বিরুদ্ধে আগে কখনও কোনো বিষয়ে অভিযোগ ছিল না।

নিহত সাগরের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমার স্বামী অটোরিকশা চালাতেন। বুধবার সেহেরির সময় তিনি অটোরিকশা চালাতে বের হন। হেঁটে গ্যারেজে যাওয়ার সময় চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে। 

‘আমি ঘুমিয়ে ছিলাম। সকালে ঘুম থেকে জেগে জানতে পারি আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে,’ বলেন তিনি। 

ওসি মনিরুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুজনের মরদেহ দেখেই বোঝা যায়, তাদের বেদম প্রহার করা হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

Popular

More like this
Related

আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের দিনব্যাপী সৃজনশীল কর্মশালা

আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী...

মিষ্টি কুমড়া চাষিদের মাথায় হাত, দাম কমায় বেশি বিক্রি হচ্ছে আলু

রংপুর অঞ্চলের তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে...

‘বুমরাহ তো একজন মানুষই, তারও খারাপ দিন যেতে পারে’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের বোলিং তারকা জাসপ্রিত বুমরাহকে...

​’প্রতিটি ম্যাচই এখন যুদ্ধ’, নাটকীয় জয়ের পর রিয়াল কোচ

​টানা দুই হার আর একঝাঁক চোটের ধাক্কায় দেওয়ালে পিঠ...