মুক্তি পেল ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলার ‘চক্র ২’

Date:

প্রথম সিজনের  সাফল্যের পর আবারও দর্শকদের কাছে এলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ ‘চক্র ২’।

দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে এই সিরিজটি। 

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিল ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার এলো টান টান উত্তেজনায় ‘চক্র-২’।

 

২৬ মার্চ দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ভিকি জাহেদের পরিচালনায় এই ৮ পর্বের ওয়েব সিরিজ। 

মুক্তির পর মাত্র ৪৮ ঘণ্টায় ১০ লাখ মিনিটের বেশি দেখা হয়েছে তারকাবহুল এই অরিজিনাল সিরিজ।

ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, গাজী রাকায়েত, শাহেদ আলী সুজন, মৌসুমি মৌসহ আরও অনেকে।

 

অভিনেতা তৌসিফ বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। সেই হিসেবে মুক্তির আগে ভিতরে ভিতরে কিছুটা নার্ভাস ছিলাম। মুক্তির পর দর্শকদের ফিডব্যাকে মনে হচ্ছে পুলসিরাত পার হতে পেরেছি। লন্ডন থেকেও আমাকে দর্শকরা জানিয়েছেন, তারা ছুটির দিনে ফ্যামিলি নিয়ে আনন্দ করে চক্র ২ উপভোগ করছেন।’
 

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কোনো সিরিজ শেষ হলে উল্লেখ থাকে পরের সিজন আসবে। কিন্তু সেটা আসে না। কিন্তু চক্র নির্মাণের পর থেকে প্রতিনিয়ত দর্শকদের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয় কবে চক্র ২ আসবে। বাংলাদেশে এর আগে কোনো ওয়েব সিরিজে এতো শিল্পী একসঙ্গে কাজ করেছে কিনা জানা নেই। এতে ১৮টি চরিত্র রয়েছে, প্রত্যেকে গুরুত্বপূর্ণ।’
 

Popular

More like this
Related

ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: স্টারমার

ইরান যুদ্ধে যুক্তরাজ্য সরাসরি জড়াবে না বলে জানিয়েছেন দেশটির...

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড...

জুলাইয়ের হত্যা মামলায় কারাগারে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এক যুবককে হত্যার মামলায় কনটেন্ট ক্রিয়েটর...

যুক্তরাষ্ট্রের অনুমোদনে কিউবায় রুশ তেলবাহী ট্যাঙ্কার

জ্বালানি সংকটে থাকা কিউবায় যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর রাশিয়ার একটি...