মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর

Date:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে মির্জা আব্বাসের অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না।

মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস বলেন, বাবার অপারেশন শেষ হয়েছে, তাই এই মুহূর্তে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না।

দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

এর আগে বিকেলে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

গত বুধবার ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

Popular

More like this
Related

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। বৃষ্টি নামার...

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও তার প্রশাসনের যত বিভ্রান্তিকর বক্তব্য

ইরানের সঙ্গে যুদ্ধের প্রায় দুই সপ্তাহ হলেও মার্কিন প্রেসিডেন্ট...

পিংক ফ্লয়েডের ‘ব্ল্যাক স্ট্র্যাট’ গিটার রেকর্ড ১৪.৬ মিলিয়ন ডলারে বিক্রি

ব্রিটিশ প্রগ্রেসিভ রক ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’ এর জনপ্রিয় সব...

বৃষ্টির পর নতুন টার্গেট পেল বাংলাদেশ

বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর...