মিয়ানমার থেকে সিমেন্টের বিনিময়ে মাদক পাচারকালে আটক ৯

Date:

মিয়ানমার থেকে সিমেন্টের বিনিময়ে মাদক পাচারের সময় নয়জনকে আটক করেছে কোস্টগার্ড।

আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। 

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একদল পাচারকারী মদ, ইয়াবা ও অন্যান্য মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। পরে কোস্টগার্ডের কামারুজ্জামান জাহাজ আজ সকালে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। সেসময় একটি মাছ ধরার ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার মূল্য প্রায় দুই লাখ ৪৭ হাজার টাকা। অভিযোগ রয়েছে, এসব সিমেন্ট শুল্ক ও কর ছাড়া মিয়ানমারে পাচার করা হচ্ছিল। ট্রলারে থাকা নয়জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা ট্রলার, মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Popular

More like this
Related

নির্বাচনের আগে দেশে ফিরতে প্রস্তুত তারেক রহমান: আমানউল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী...

১০০০ গোল নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো বললেন, ‘তাড়না এখনও তুঙ্গে’

ফুটবল নিয়ে তার আবেগ যে বিন্দুমাত্র কমেনি, তা আবারও...

খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে...

চার নম্বরের চ্যালেঞ্জে ইমন: এই ‘সাহসী’ সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কাজে দেবে?

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে পারভেজ হোসেন ইমন সাধারণত ওপেনার হিসেবেই...