মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা মারা গেছে

Date:

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত বাংলাদেশি শিশু হুজাইফা আফনান মারা গেছে।

আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শিশুটির চাচা শওকত আলী।

হাসপাতালটির নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির হিমু বলেন, হুজাইফা এতদিন লাইফ সাপোর্টে ছিল। সর্বশেষ তার হার্ট কাজ করছিল না। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

শিশু হুজাইফা আফনানের চাচা শওকত আলী জানান, হাসপাতালে হুজাইফার মা ও আরেক চাচা আছেন। তিনি কক্সবাজার থেকে বিমানে করে সেখানে যাওয়ার পর লাশ গ্রামের বাড়িতে আনা হবে।

গত ১১ জানুয়ারি কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমারের আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলাকালে ১২ বছরের শিশু হুজাইফা গুলিবিদ্ধ হয়। সে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকার বাসিন্দা।

গুলিবিদ্ধ হুজাইফাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আনা হয়। তবে তার মাথার ভেতর থেকে গুলিটি অপসারণ করতে ব্যর্থ হন চিকিৎসকরা।

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনা শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওমানের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র...

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মনোনীত হয়েছেন জামায়াতে...

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...