মার্কিন সামরিক বিমানকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

Date:

মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে সিসিলির একটি বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি ইতালি।

ইতালির দৈনিক কোরিয়েরে দেলা সেরা প্রথম এ খবর প্রকাশ করে। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে একটি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে ‘কিছু মার্কিন বোমারু বিমান’ পূর্ব সিসিলির ওই ঘাঁটিতে অবতরণের পরিকল্পনা ছিল।

তবে কখন এই অবতরণের পরিকল্পনা ছিল, তা স্পষ্ট করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইতালির কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন চায়নি এবং দেশটির সামরিক নেতৃত্বের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শও করেনি। বিদ্যমান চুক্তি অনুযায়ী, ইতালিতে মার্কিন ঘাঁটি ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের পরামর্শ বাধ্যতামূলক। এই কারণেই অবতরণের অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়।

এ বিষয়ে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানায় রয়টার্স।

এদিকে, মধ্য-বামপন্থী বিরোধী দলগুলো ইতালিকে সংঘাতে জড়িয়ে পড়া থেকে ঠেকাতে দেশটিতে অবস্থিত মার্কিন ঘাঁটি ব্যবহারে বাধা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এ ধরনের কোনো অনুরোধ এলে তারা সংসদের অনুমোদন নেবে।

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে মেটা, গুগল ও অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মেটা, গুগল...

ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স, সমালোচনায় মুখর ট্রাম্প

ইরানে হামলায় ইউরোপীয় মিত্রদেশগুলোকে পাশে না পেয়ে আবারও তাদের...

ঘুষ দাবি, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এক প্রসিকিউটরের একটি ফেসবুক পোস্ট...

হরমুজ নিয়ে ইরানকে চাপ না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, মিত্রদের ওপর ক্ষুদ্ধ

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ওপর চাপ প্রয়োগের প্রচেষ্টা...