মার্কিন যুদ্ধজাহাজ ‘ডুবিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি খামেনির

Date:

জেনেভায় দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা শুরুর দিনই যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, তিনি মন্তব্য করেছেন—পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলো চাইলে ‘সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া’ সম্ভব।

তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে, যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যের প্রসঙ্গ তোলেন, যেখানে যুক্তরাষ্ট্র নিজেদের ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ বলে দাবি করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছে। যুদ্ধজাহাজ নিঃসন্দেহে বিপজ্জনক—তবে এমন অস্ত্রও রয়েছে, যা সেই জাহাজকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে।

সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে খামেনির এ মন্তব্য এসেছে। ট্রাম্প বলেছেন, আলোচনা ব্যর্থ হলে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’ ওই অঞ্চলের উদ্দেশে পাঠানো হবে।

তিনি বলেন, কোনো চুক্তি না হলে এ রণতরী মোতায়েনের প্রয়োজন হবে এবং এটি শিগগিরই রওনা দেবে।

মিডল ইস্ট মনিটর জানায়, মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ এবং কয়েকটি ডেস্ট্রয়ার ইতোমধ্যেই পারস্য উপসাগরে অবস্থান করছে। দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে গত মাসে সেগুলো পাঠানো হয়।

চলমান আলোচনার বিষয়ে খামেনি বলেন, আলোচনা চলার সময় আগেভাগে এর ফল নির্ধারণ করে নেওয়া ‘ভুল এবং বোকামি।’

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা মঙ্গলবার জেনেভায় শুরু হয়েছে। এর আগে প্রায় আট মাস বন্ধ থাকার পর চলতি মাসের শুরুতে মাসকাটে উভয় পক্ষ আবার কূটনৈতিক যোগাযোগ শুরু করে।

দুই দেশের পাল্টাপাল্টি হুমকির কারণে যুদ্ধের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি—এমন পরিস্থিতিতেই আলোচনা চলছে।

রোববার এক বক্তব্যে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আবদোল রহিম মুসাভি সতর্ক করে বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো যুদ্ধ ট্রাম্পের জন্য ‘একটি শিক্ষা’ হয়ে দাঁড়াবে।

Popular

More like this
Related

‘বোর্ড অব পিস’ এর প্রথম বৈঠক আজ, গাজা ইস্যুতে অমীমাংসিত অনেক প্রশ্ন

গাজা ইস্যুতে অনেক প্রশ্ন অমীমাংসিত রেখে আজ বৃহস্পতিবার মার্কিন...

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’...

এআই নিয়ন্ত্রণে ‘জরুরি’ পদক্ষেপ দরকার: স্যাম অল্টম্যান

দ্রুত বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে নিয়ন্ত্রণে আনতে বিশ্বকে...

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,...