‘মায়ের ডাক’-এর সমন্বয়ক তুলির বিরুদ্ধে মামলা

Date:

ঢাকা–১৪ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ও নাগরিক সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় মামলা হয়েছে। 

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে আজ আদালতে এ মামলাটি করেন  কাপড় ব্যবসায়ী এবং গণঅধিকার পরিষদের সাবেক নেতা আনোয়ার হোসেন (৩০)।

অভিযোগকারীর আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আনোয়ার হোসেন ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন। জবানবন্দি গ্রহণের পর আদালত পিবিআইকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সানজিদা ইসলাম তুলি সম্প্রতি ‘ইসলামের বিবাহসংক্রান্ত বিধান নিয়ে অবমাননাকর মন্তব্য’ করেছেন, যা অভিযোগকারী ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে মনে করেছেন।

অভিযোগকারীর জবানবন্দি গ্রহণের পর ম্যাজিস্ট্রেট পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Popular

More like this
Related

আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি, জল্পনা তুঙ্গে

ভারত থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার...

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা...

সালাহ ও ওসিমেনের নৈপুণ্যে কোয়ার্টারে মিসর-নাইজেরিয়া

আফ্রিকা কাপ অব নেশনসের নকআউট পর্বে রোমাঞ্চ আর তারকাখ্যাতির...

চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি ও বোয়ালখালীতে পৃথক স্থান থেকে এক অটোরিকশা...