মানেকে আমরাবাতের খোঁচা: ‘এবার আল-নাসরের হয়ে কিছু করে দেখাও’

Date:

ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে এলেন সাদিও মানে। ততক্ষণে ক্যারিয়ারের দ্বিতীয় আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা নিশ্চিত হয়ে গেছে। আর সেই সাক্ষাৎকার দিতে এসে এক হৃদয়ছোঁয়া মুহূর্ত উপহার দেন সেনেগাল অধিনায়ক।

নিজের অনুভূতি আর মাঠের ভেতরের গল্প বলার সময় হঠাৎ করেই তার সামনে হাজির হন নরদিন আমরাবাত, যিনি এক সময়ে খেলেছেন আল-নাসরের হয়ে। বর্তমানে সেই ক্লাবেরই জার্সিতে খেলছেন মানে। তবে তৃতীয় মৌসুমে পা রেখেও এখনো আল-নাসরের হয়ে কোনো শিরোপার স্বাদ পাননি এই সেনেগাল তারকা।

হালকা হাসিতে মানেকে আমরাবাত প্রশ্ন করেন, ‘এটা কি আপনার দ্বিতীয় আফকন শিরোপা?’ মানে সম্মতিসূচক জবাব দিতেই নরদিন যোগ করেন, ‘তাহলে এবার আল-নাসরের হয়ে কিছু করে দেখাও।’ কথাটা শুনে মুহূর্তের জন্য আমরাবাতের দিকে তাকিয়ে থাকেন মানে। উল্লেখ্য, নরদিন মরক্কোর মিডফিল্ডার সফিয়ান আমরাবাতের ভাইও বটে।

অপ্রত্যাশিতভাবে নরদিনকে সামনে দেখে বিস্ময় লুকাতে পারেননি মানে। সঙ্গে সঙ্গে সাক্ষাৎকার থামিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি। ফাইনালের তীব্র উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতার পরেও সেই সংক্ষিপ্ত আলাপে ফুটে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, বন্ধন আর মানবিক সম্পর্কের সৌন্দর্য।

এই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মানে ও আমরাবাতের আলিঙ্গনের ভিডিও ক্লিপ হয়ে ওঠে ফাইনাল রাতের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি। শিরোপার উত্তেজনার মাঝেও এমন দৃশ্য ফুটবলের আবেগ ও মানবিক দিকটাকেই নতুন করে সামনে আনে।

অথচ এই সাদিও মানের নেতৃত্বেই ফাইনালে মরক্কোকে হতাশ করে আবারও আফ্রিকার শীর্ষে উঠে সেনেগাল। অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হওয়া রুদ্ধশ্বাস ম্যাচে মরক্কোকে এক শূন্য গোলে হারিয়ে শিরোপা জেতে তারা।

তবে জাতীয় দলের জার্সিতে এমন সাফল্যের বিপরীতে ক্লাব ফুটবলে ভিন্ন বাস্তবতা মানের সামনে। আড়াই বছরেরও বেশি সময় ধরে আল-নাসরের হয়ে খেললেও এখনো কোনো শিরোপা জেতা হয়নি তার। দলে রয়েছেন সময়ের অন্যতম মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোসহ আরও বেশ কয়েকজন বিশ্বমানের ফুটবলার। তবুও কোনো এক অজানা কারণে কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিচ্ছে না সৌদি ক্লাবটির হাতে।

 

Popular

More like this
Related

কোনো সরকারই সমালোচনা নিতে পারে না: মাহফুজ আনাম

বাংলাদেশের কোনো সরকারই সমালোচনামূলক সংবাদ সহজভাবে নিতে পারে না...

‘সি’ গ্রুপ: ফেভারিটদের দ্বৈরথ এবং এক রোমাঞ্চকর অভিষেক

সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে...

এস আলমের বিরুদ্ধে ১৯৪৩ কোটি টাকা আত্মসাতের মামলা

জনতা ব্যাংক থেকে প্রায় এক হাজার ৯৪৩ কোটি টাকা...

নিরুত্তাপ আবহে রিশাদ-লিটন-সাইফের ঝলক

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কষ্ট আড়াল করতে আয়োজিত তিন...