মানুষের জীবনমান উন্নয়নে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: বন ও পরিবেশ মন্ত্রী

Date:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা জরুরি। সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে এনে উন্নয়ন করতে হবে। শুধু উন্নয়ন দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা যাবে না।’

আজ রোববার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘মানুষ যদি শান্তিতেই না থাকতে পারে, তাহলে উন্নয়নের সার্থকতা হবে না। আগে মানুষের নিরাপত্তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘সামাজিক স্থিতিশীলতা রক্ষায় আমি বদ্ধপরিকর। প্রতি মাসে একবার আমি সোনাগাজী উপজেলায় এসে সব সমস্যার সমাধানে সচেষ্ট থাকবো। মানুষের কোনো দুর্ভোগ বা কষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। যেকোনো সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’
 

Popular

More like this
Related

ফাঁদ নয়, ভিন্ন পদ্ধতিতে খেত থেকে পাখি তাড়াচ্ছেন কৃষক

পটুয়াখালীর কলাপাড়ায় ফাঁদ না পেতে ভিন্ন পদ্ধতিতে খেত থেকে...

যে কারণে ওয়ানডেতে পাঁচে খেলবেন লিটন

বাকি দুই সংস্করণে নিয়মিত রান পেলেও ওয়ানডেতে বেশ বিবর্ণ...

আইসিটিতে ২ নতুন প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে...

উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেক আসর কোনো জয়...