মানিকগঞ্জে হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য আটক

Date:

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

আটক দুইজন হলেন—শাহাদত হোসেন ও আবু সাঈদ।

পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, রোববার রাতে ব্যাটারিচালিত ভ্যানে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের বেতিলায় যাচ্ছিলেন। পথে রাত ২টার দিকে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তারা মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। সেসময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য শাহাদত ও আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। 

তিনি বলেন, তারা হাসপাতালের নিচতলায় স্বামীকে রেখে ওই নারীকে দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন দুই আনসার সদস্য। পরে ওই নারী নিচে নেমে বিষয়টি স্বামীকে জানান। এরপর তারা মানিকগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন।

পুলিশ সুপার আরও বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, অভিযুক্ত দুই আনসার সদস্যকে বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তারকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন ডেইলি স্টারকে বলেন, দুই আনসার সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।

Popular

More like this
Related

১০-দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার...

অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎকেন্দ্র ছাড়লেন ৯ ভারতীয় কর্মকর্তা

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নয়জন ভারতীয় কর্মকর্তা কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন...

পঞ্চগড়-১: সারজিস আলম ও নওশাদ জমিরকে শোকজ

পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১১ দলীয়...

লক্ষ্মীপুরে নিখোঁজের এক সপ্তাহ পর যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

নিখোঁজের সাত দিন পর লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বাড়ির...