মানিকগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল আড়াই বছরের দুই শিশুর

Date:

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ডুবে আড়াই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে সদর উপজেলার গিলন্ড গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হলো আকবর আলীর ছেলে জামিল হোসেন এবং আজগর আলীর ছেলে জুনায়েদ হোসেন। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে দুই শিশু তাদের দাদীর সঙ্গে কালীগঙ্গা নদীর পাড়ে খেলতে যান। এক পর্যায়ে তারা নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।

পরে সকাল নয়টার দিকে নদীতে ভাসমান অবস্থায় দুজনকে দেখতে পান স্থানীয়রা। এরপর তাদের স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ পাওয়ার দাবিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে। ওই আবেদনের প্রেক্ষিতে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Popular

More like this
Related

মালদ্বীপকে উড়িয়ে প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে ইতিহাস গড়ল বাংলাদেশ। হুয়া মাক ইনডোর স্টেডিয়ামে...

অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজের নামে অনৈতিকভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

আলোনসোর সঙ্গে যোগাযোগ করেছে লিভারপুল

সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর হঠাৎ...

প্রধান শিক্ষক ছাড়াই চলছে নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনীর ১০৪৯ প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলায়...