মানিকগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

Date:

মানিকগঞ্জের সিঙ্গাইরে গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে গণপিটুনির শিকার হন তারা। আজ সোমবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন মজনু মিয়া (৩৫) ও দ্বীন ইসলাম (২৩)। মজনু উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার এবং দ্বীন ইসলাম ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত ২টার দিকে ইমাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে মজনু ও দ্বীন ইসলামকে দেখতে পান বাড়ির লোকজন। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে তাদের আটকে গরুচোর সন্দেহে গণপিটুনি দেন। এতে গুরুতর আহত হন তারা।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ছয়টার দিকে দুজনের মৃত্যু হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গরুচোর সন্দেহে ওই দুই যুবককে গণপিটুনি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Popular

More like this
Related

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদি চুক্তি

অন্তর্বর্তী সরকার মেয়াদের শেষ প্রান্তে এসে দ্রুতগতিতে দীর্ঘমেয়াদি নানা...

চাকরি কিংবা ব্যবসা—সবই হবে যোগ্যতার ভিত্তিতে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়ার মানুষের জন্য চাকরি...

মাথা ঠান্ডা রাখেন, জুলাই শহীদ-যোদ্ধাদের একটু সম্মান করুন: জামায়াত আমির

একটি দলের প্রতি ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

ঢাকা-৪: ময়লার ভাগাড়ের পাশে বসে মিজানুর রহমানের ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী...