মাদারীপুরে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩, সড়কে বিক্ষোভ

Date:

মাদারীপুর সদর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাজার সংলগ্ন ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন—সদর উপজেলার খামারবাড়ি এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর (৩৫), একই এলাকার জাকির তালুকদার স্ত্রী তাসলিমা (৪৬) ও ডাসার উপজেলার পান্থপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে ভ্যানচালক নয়ন হাওলাদার (২২)। 

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রনি খান নামে ভ্যানের আরেক যাত্রী। 

স্থানীয়দের বরাতে ওসি মামুন আর রশিদ বলেন, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায়  একজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহত আরেক যাত্রী রনি খান (৩৩) হাসপাতালে চিকিৎসাধীন।  

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

 

 

Popular

More like this
Related

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে তার দল...

ইয়ুথ পলিসি টক: বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষাঋণ চালুর পরিকল্পনা তারেক রহমানের

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য সহজ শর্তে...

নরসিংদীতে গাড়ির ওয়ার্কশপ থেকে যুবকের পোড়া লাশ উদ্ধার

নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ...

কলাবাগান থেকে কামরাঙ্গীরচর: বিচিত্র সমস্যা আর প্রত্যাশার সমীকরণে ঢাকা-১০

ধানমন্ডি-কলাবাগান এলাকায় গত ১০ বছরে অন্তত ৫ বার ছিনতাইয়ের...