ময়মনসিংহে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২

Date:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন—ওই উপজেলার নলুয়া এলাকার মো. রুহুল আমিন (৫০) ও তার ছেলে লিওন মিয়া (২৮)।

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ভোর রাত সাড়ে ৩টায় উপজেলার পৌর শহরের পাগলপাড়া ব্রিজ এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

মামুন বলেন, হালুয়াঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নওয়াব আলীর নেতৃত্বে দুইজন কনস্টেবল হালুয়াঘাট পৌর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালান। সে সময় নম্বর প্লেট না থাকায় লিওনের মোটরসাইকেলকে সিগন্যাল দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের হুমকি দিয়ে চলে যান লিওন।

পরে পুলিশ সদস্যরা পাগলপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে বাবার প্ররোচনায় লিওন কনস্টেবল মো. ইজাউল হক ভূঁইয়াকে কুপিয়ে জখম করেন। আহত কনস্টেবলকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, বলেন তিনি।

Popular

More like this
Related

বরিশালে যাচ্ছেন তারেক রহমান, বেলস পার্কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার বরিশালে নির্বাচনী জনসভায়...

আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি: জরিপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে...

স্বাধীনতার ঘোষণা ও কর্নেল অলি: বক্তব্য বিকৃতির অভিযোগ জামায়াত আমিরের

মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের...

মানিকগঞ্জে যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুর্গম এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা,...