মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেলেন যারা

Date:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী আহমেদসহ মোট ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩ (বি)-এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নলিখিত ব্যক্তিদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ করেছেন। তারা হলেন-

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা: হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত...

স্মৃতিসৌধে শ্রদ্ধা, জিয়াউর রহমানের কবর জিয়ারতসহ প্রধানমন্ত্রীর যত কর্মসূচি কাল

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল বুধবার...

আইরির ঝড়ে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল নেপাল

আইরির ঝড়ে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল নেপালআঁটসাঁট বল...

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পহেলা রমজান...