মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব

Date:

আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর নির্বাচন ভবনে বিষয়টি জানান ইসি সচিব আখতার আহমেদ।

মনোনয়নপত্রের সময়সীমা ইসি বাড়াচ্ছে কি না, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘না। সময় বাড়ছে না।’

দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। বিকেল পাঁচটা পর্যন্ত সারাদেশের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

আজ দিনভর কত মনোনয়নপত্র জমা পড়ল, জানতে চাইলে ইসি সচিব বলেন, পুরোটা সংকলন করা শেষ হলে রাত ১০টার দিকে তা জানাতে পারব।

Popular

More like this
Related

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত...

টেকনাফে সীমান্তের ওপারে গোলাগুলি, মাছ ধরার সময় জেলে গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন...

তেঁতুলিয়ায় ৮০০ শীতার্তকে কম্বল উপহার

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় ৮০০ পরিবারের মাঝে...

২ বিভাগসহ ৮ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

দেশের আট জেলা ও দুই বিভাগের ওপর দিয়ে মৃদু...