মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে এশিয়ান কাপের ড্র স্থগিত

Date:

​আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের ড্র স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই তথ্য  জানিয়েছে।

আগামী ১১ এপ্রিল সৌদি আরবের রিয়াদে এই ড্র অনুষ্ঠানের কথা ছিল। ​সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করতেই’ এই আয়োজনটি পিছিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই ড্রয়ের নতুন তারিখ জানানো হবে।

​প্রায় এক মাস আগে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই অঞ্চলে যে অস্থিরতা শুরু হয়েছে, তার প্রভাবে ইতোমধ্যে বেশ কিছু খেলাধুলা ও বড় আয়োজন স্থগিত বা বাতিল করা হয়েছে।

​২৪ দলের এই মহাদেশীয় টুর্নামেন্টটি এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। বাছাইপর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

​বর্তমান চ্যাম্পিয়ন কাতার ইতোমধ্যে চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে। তাদের সঙ্গে আরও রয়েছে চারবারের শিরোপাজয়ী জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান।

​তবে এএফসি গত মঙ্গলবার নিশ্চিত করেছে যে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ইলাইটের শেষদিকের ম্যাচগুলো আগের পরিকল্পনা অনুযায়ী জেদ্দায় অনুষ্ঠিত হবে। খেলাগুলো চলবে ১৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।

Popular

More like this
Related

স্বাধীনতা দিবসে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শুভেচ্ছা

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে...

ইসরায়েলকে পরাজয় থেকে বাঁচাতে মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দেবে উগান্ডা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় বা ধ্বংসের সম্ভাবনা দেখলে...

ইরানকে এখনই আলোচনায় বসতে হবে, পরে সুযোগ থাকবে না: ট্রাম্প

দেরি হওয়ার আগেই ইরানকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আলোচনায়...

যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা চলছে: পাকিস্তান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ...