মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন স্বাভাবিক হতে লাগবে প্রায় দুই বছর: আইইএ

Date:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে যে জ্বালানি উৎপাদন ব্যাহত হয়েছে, তা পুরোপুরি পুনরুদ্ধার হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

আজ শুক্রবার সুইস পত্রিকা নয়েই জুরশার জাইতুংকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান ফাতিহ বিরোল বলেন, এই পুনরুদ্ধারের সময়সীমা দেশভেদে ভিন্ন হবে।

তিনি বলেন, ‘এটি দেশভেদে আলাদা হবে। উদাহরণ হিসেবে ইরাকে সময় লাগবে সৌদি আরবের তুলনায় অনেক বেশি। তবে সামগ্রিকভাবে আমরা ধারণা করছি, যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরতে প্রায় দুই বছর সময় লাগবে।’

বিরোল আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি দীর্ঘমেয়াদে বন্ধ থাকার প্রভাব আন্তর্জাতিক বাজারে যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না।

তার মতে, ইরান যুদ্ধ শুরুর আগে যেসব তেল ও গ্যাসবাহী জাহাজ গন্তব্যের পথে ছিল, সেগুলো ইতোমধ্যে পৌঁছে যাওয়ায় সরবরাহ সংকটের প্রাথমিক ধাক্কা কিছুটা কমে গেছে।

তবে তিনি বলেন, ‘মার্চ মাসে কোনো নতুন ট্যাংকারে তেল বা গ্যাস তোলা হয়নি। ফলে এশিয়ার বাজারে নতুন করে তেল, গ্যাস বা জ্বালানি সরবরাহ হয়নি। এখন সেই ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে।’

তিনি সতর্ক করেন, যদি হরমুজ প্রণালী দ্রুত পুনরায় চালু না করা হয়, তাহলে বিশ্বকে উল্লেখযোগ্যভাবে বেশি জ্বালানি মূল্যের জন্য প্রস্তুত থাকতে হবে।

জরুরি তেল মজুত থেকে আবার সরবরাহ বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বিরোল জানান, আইইএ প্রয়োজনে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি বলেন, ‘আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি, তবে বিষয়টি অবশ্যই বিবেচনায় রয়েছে।’

Popular

More like this
Related

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে প্রাইভেটকার

নারায়ণগঞ্জে ফেরিতে ওঠার সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা...

বহু দূরের মহাজাগতিক বস্তু আবিষ্কার বাংলাদেশি জ্যোতির্বিদের, গ্রহ নাকি নক্ষত্র?

পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে একটি অস্বাভাবিক...

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

‘সবই টাকার খেলা,’ বললেন মিশর কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায়ের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েও শেষ পর্যন্ত অবিশ্বাস্য...