মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Date:

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বরাত দিয়ে তারা জানিয়েছে, বৃহস্পতিবার মোতায়েনের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম শেষ করেছে ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ।

মার্কিন নেভাল ইনস্টিটিউট জানিয়েছে, এই বিমানবাহী রণতরী সঙ্গে থাকা বিমান নিয়ে সমন্বিত ইউনিট প্রশিক্ষণ মহড়া শেষ করেছে। জাতীয় দায়িত্ব পালনের অনুমোদন পাওয়ার আগে সব 
বিমানবাহী রণতরীর জন্য এটি বাধ্যতামূলক।

ফক্স নিউজ দাবি করেছে, এই রণতরী দ্রুতই পূর্ব ভূমধ্যসাগরের দিকে মোতায়েন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডও রয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বৃহস্পতিবার ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সুয়েজ খাল অতিক্রম করেছে এবং বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে।

এদিকে যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতিতে ইউএসএস আব্রাহাম লিংকনও আরব সাগরে অবস্থান করছে।

Popular

More like this
Related

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...

যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বিমানবন্দর এলাকার একটি দেয়ালে আবারও দেখা...