মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

Date:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় নীতি আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে মঞ্জুরুলকে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের হুমকি দিতে শোনা গিয়েছিল।

ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, ‘যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’

ওই আসনে এনসিপি মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ পরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন।

এবারের সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।

রিটার্নিং কর্মকর্তার দপ্তরে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রার্থিতা না টেকায় তিনি নির্বাচন থেকে ছিটকে পড়েন। 

Popular

More like this
Related

প্রধানমন্ত্রী হিসেবে কী ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন তারেক রহমান

সংবিধান অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে থাকেন প্রধানমন্ত্রী। সংসদীয়...

মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল বিকেল ৩টায়

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আগামীকাল বুধবার বিকেল ৩টায়...

রিয়ালের বিপক্ষে লড়াইয়ের আগে ফেরার খবরকে ‘গল্প’ বললেন মরিনহো

তারকা কোচ জোসে মরিনহো জোর দিয়ে জানালেন, রিয়াল মাদ্রিদের...

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনা শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওমানের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র...