মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই: সংস্কৃতিমন্ত্রী

Date:

বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন নিয়ে চলমান আলোচনার মধ্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মঙ্গল ও আনন্দ শোভাযাত্রার মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত বছর অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনেস্কো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত নিলে তা দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ঐতিহ্যবাহী এই আয়োজনটি তার আগের নামে ফিরবে কি না—এমন প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘মঙ্গল আর আনন্দের মধ্যে পার্থক্যটা কী? আসলে মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই।’

তিনি আরও যোগ করেন, ‘মঙ্গল শোভাযাত্রায় যতখানি আনন্দ আছে, একই ধরনের আনন্দ এই আনন্দ শোভাযাত্রার মধ্যেও আছে। আনন্দের কোনো পার্থক্য নেই।’

আসন্ন পয়লা বৈশাখে আয়োজনটি ঠিক কোন নামে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি। তিনি বলেন, ‘কমিটির সব সিদ্ধান্ত তো আমি বলতে পারি না। তবে মন্ত্রী হিসেবে আমি এইটুকু বলতে চাই যে, আমাদের চিরায়ত সংস্কৃতি, ধ্যান-ধারণা ও ভাবনা থেকে আমরা ধারণ করতে চাই।’

Popular

More like this
Related

হরমুজ নিয়ে ইরানকে চাপ না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, মিত্রদের ওপর ক্ষুদ্ধ

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ওপর চাপ প্রয়োগের প্রচেষ্টা...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে চীন-পাকিস্তানের ৫ দফা পরিকল্পনায় কী আছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ও দ্রুত শান্তি আলোচনা শুরুর...

জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাতীয় মজুত সুরক্ষায় আরও ২...

জ্বালানি সংকটে হিমশিম খাচ্ছেন ভাড়ার মোটরসাইকেল চালকরা

খুলনার উপকূলীয় অঞ্চলে জেলা শহর থেকে উপজেলা, ইউনিয়ন কিংবা...