ভোরে গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Date:

গাজীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা এলাকার মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশে পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনার পরপরই ওসি মো. শাহীন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। 

এ বিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন খানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
 

Popular

More like this
Related

নিষেধাজ্ঞার মধ্যেই নাফাখুম যান ১৭ পর্যটক, গোসলে নেমে নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝরনায় গোসলে নেমে ইকবাল হোসেন...

ভেনেজুয়েলা নিয়ে কী পরিকল্পনা, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ভেনেজুয়েলার ওপর...

‘ভিনিসিয়ুসকে শিখতে হবে কে দায়িত্বে আছেন!’

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে চলমান অস্থিরতার মাঝে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস...

১৪ বছরের পরিশ্রম একদিনেই শেষ

মৌলভীবাজারের জুড়ীর গোবিন্দপুর গ্রামের কৃষক চেরাগ আলী। বৃহস্পতিবার ভোরবেলা...