ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

Date:

যাচাই-বাছায়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ বুধবার সিলেটে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

বাজারে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ কমে যাওয়ায় তার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। এ অবস্থায় ব্যবসায়ীরা আবারও সরকারের কাছে ভোজ্যতেলের দাম বাড়ানোর আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির দাবি জানালেও, সরকার বুঝে-শুনে সিদ্ধান্ত নেবে।’

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভাব দেশি-বিদেশি বিনিয়োগে যেন না পড়ে সেদিকে সরকারের নজর রয়েছে।’

সকালে সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটে সদরে সুরমা নদীর ডানতীরের কানিশাইলে নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Popular

More like this
Related

ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ অ্যানথ্রপিকের

এআই চ্যাটবট ‘ক্লড’-এর সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে...

৭০ বছর আগে যেভাবে তৈরি হয়েছিল ‘মুখ ও মুখোশ’

বাংলাদেশের সিনেমার ইতিহাসে আজ এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই...

‘মেসিকে ঘুম পাড়াব’, দাপুটে ঘোষণা ইংল্যান্ডের সাবেক তারকার

বিশ্বকাপ সেমিফাইনাল মহারণের আগে উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরে।...

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা

প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যানসারের সফল চিকিৎসা নেওয়ার দাবি করেছেন...