ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

Date:

বেইজিং সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, শিগগিরই যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন।

স্কাই নিউজ জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে স্টারমারের বৈঠকের পর চীন তাদের ভিসা-মুক্ত নীতিতে যুক্তরাজ্যকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ইউরোপের বহু দেশের মতো একই সুবিধা পেল ব্রিটেন। 

এই নীতির আওতায় ব্যবসা ও পর্যটন—উভয় উদ্দেশ্যেই সর্বোচ্চ ৩০ দিন চীনে অবস্থান করতে পারবেন ব্রিটিশরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাজ্যের নাগরিকদের চীন ভ্রমণের জন্য ভিসা নিতে হয়। আবেদন কেন্দ্রে সরাসরি উপস্থিত হওয়াসহ এই প্রক্রিয়ায় নানা জটিলতাও রয়েছে। 

তবে ৩০ দিনের কম সময়ের জন্য এই ভিসা-মুক্ত সুবিধা কবে থেকে কার্যকর হবে তা এখনো জানা যায় নি।

চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে দুই বছরের ভিসার ক্ষেত্রে যুক্তরাজ্যের আবেদনকারীদের খরচ শুরু হয় ১৩০ পাউন্ড থেকে। পাঁচ ও দশ বছরের ভিসার জন্য ব্যয় আরও বেশি।

২০১৮ সালে থেরেসা মের পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে চীন সফরে যান স্যার কিয়ার স্টারমার। 

বৈঠক শেষে তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি চীনে নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য ব্রিটিশ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন।’

শি জিনপিং ও স্যার কিয়ার স্টারমারের বৈঠকের পর চীনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘উভয় পক্ষের উচিত ব্যক্তি পর্যায়ের বিনিময় এবং আদান-প্রদান আরও সহজ করা।’

স্কাই নিউজ জানিয়েছে, চীনের ভিসা-মুক্ত নীতির আওতায় বর্তমানে প্রায় ৫০টি দেশ রয়েছে। এর মধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব ও রাশিয়াও অন্তর্ভুক্ত।

Popular

More like this
Related

জাপানে আগাম নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাপানে আগাম নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ রোববার। সানায়ে তাকাইচি...

বিগ ব্যাশে অভিষেকে আঁটসাঁট রিশাদ 

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের আসরে...

চট্টগ্রামে গোয়ালঘর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাউজানে গোয়ালঘর থেকে দেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার...

এফবিআই নথির তথ্য: মোসাদের গুপ্তচর ছিলেন জেফরি এপস্টিন

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা...