ভারত ২৫ রান বেশি করে ফেলেছিলো: পাকিস্তান কোচ

Date:

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট কিছুটা মন্থর ঘরানার। এই পিচে ম্যাচ জিততে ১৬০ রানের পুঁজিও হয়ে যায় যথেষ্ট। ভারত সেখানে ১৭৫ রান করে ফেলার পরই পাকিস্তানের জন্য লক্ষ্যটা নাগালের বাইরে চলে গিয়েছিলো বলে ইঙ্গিত করলেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তার মতে পার স্কোরের চেয়ে ২৫ রান বেশি করে ফেলেছিলো ভারত। আর সেটা তারা করেছে ঈশান কিশানের ভিন্ন মাত্রার ব্যাটিংয়ের কারণে।

ভারত-পাকিস্তান লড়াইতে মাঠের বাইরের উত্তাপের কোন আঁচ  পড়েনি খেলায়। ম্যাচ হয়েছে একপেশে। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে ভুগেছে পাকিস্তান। ভারত ইশানের ৪০ বলে ৭৭ রানে ভর করে ১৭৫ করার  পর পাকিস্তান কোনমতে তিন অঙ্ক পেরিয়ে থামে ১১৪ রানে। 

খেলা শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, টস জিতলে আগে ব্যাটিংই করতেন তারা। উইকেটের ধরণ অনুযায়ী সেটাই হতো আদর্শ। ১৭৫ রানের পুঁজিকে পার স্কোয়ারের চেয়ে ১৫ রান বেশি মনে করেছিলেন সূর্যকুমার। 

তবে পাকিস্তান কোচের মতে ভারত পার স্কোরের চেয়ে ২৫ রান বেশি করেছে, যেজন্য তারা আর নাগাল পাননি,  ‘আমার মনে হয় ঈশান কিশান যেভাবে খেলেছে, সে আমাদের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিয়েছে। ভারতের কথা বলতে গেলে, ওই পিচে তারা সম্ভবত পার-স্কোরের চেয়ে ২৫ রান বেশি করে ফেলেছে… যখন আমরা পিচে মন্থর গতিতে বল করছিলাম, তখন বল বেশ মুভ করছিল। কিন্তু কিশান ছাড়া অন্য কেউ আসলে বলের সমান রানও (রান-এ-বল) করতে পারেননি। তার সেই ইনিংসটি নিশ্চিতভাবেই সবার চেয়ে আলাদা ছিল।’

বিশ্বকাপে আরও একবার ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানি খেলোয়াড়রা ভেঙে পড়েছেন। হেসন জানান বিশ্বকাপে আসার আগে ও বিশ্বকাপে এর আগের দুই জয়ে আত্মবিশ্বাসী ছিলেন তারা। তবে মাঠের খেলায় ভারতীয়দের সঙ্গে পাত্তাও পাননি তারা,  ‘ড্রেসিংরুম জুড়ে এখন চরম হতাশা, কারণ তারা জানত পাকিস্তানের কাছে এই ম্যাচটার মানে কী।’

‘আমরা জানি এটা বড় মঞ্চ, ভারতের বিপক্ষে পাকিস্তান। আমরা পাঁচটা জয় নিয়ে এই ম্যাচে এসেছিলাম আত্মবিশ্বাসী হয়। কিন্তু আজ বিধ্বস্ত হয়েছি।’ 

 

Popular

More like this
Related

ভোটারের সই জাল, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

কুড়িগ্রামে সমর্থক ভোটারের জাল সই জমা দেওয়ার অভিযোগে বিএনপি...

চসিকের ডাম্প ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় সিটি করপোরেশনের (চসিক) ময়লাবাহী ডাম্প...

মেঘনায় জাহাজের ধাক্কায় ২৭৫ টন লবণবোঝাই ট্রলারডুবি

ভোলার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় প্রায় ২৭৫ টন লবণবোঝাই...

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ‘হঠাৎ’ গণঅভ্যুত্থানে হামলার মামলা

২০২৪ সালের জুলাইয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে...