ভারত-নিউজিল্যান্ড ফাইনাল পণ্ড হলে শিরোপা জিতবে কারা?

Date:

মাঠের লড়াই শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায়। শিরোপার লড়াইয়ে আগামীকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে সহ-আয়োজক ভারত ও নিউজিল্যান্ড। তবে যদি বৃষ্টি বা বিরূপ আবহাওয়ার কারণে ফাইনাল পণ্ড হয়, তাহলে নিয়ম অনুযায়ী ট্রফি পাবে কোন দল?

আইসিসির প্লেয়িং কন্ডিশন বলছে, যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও রয়েছে ভারত ও নিউজিল্যান্ডের!

আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস অবশ্য এখন পর্যন্ত দর্শকদের মনে স্বস্তি দিচ্ছে। ফাইনালে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে। তবে নিশ্চিত করে কিছু তো বলা দায়। আর সেকারণেই আইসিসি তাদের প্লেয়িং কন্ডিশনে রেখেছে বিকল্প ব্যবস্থা।

অতিরিক্ত সময় ও ওভার কর্তন

ম্যাচের দিন বৃষ্টি বাগড়া দিলে আইসিসি প্রথমেই চাইবে ওই দিনই খেলা শেষ করতে। এজন্য নির্ধারিত সময়ের বাইরেও বাড়তি ১২০ মিনিট বা দুই ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। যদি পূর্ণ ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তবে ওভার কমিয়ে হলেও ফল আনার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, সাধারণত টি-টোয়েন্টি ম্যাচে ফল পেতে অন্তত ৫ ওভার করে খেলা হতে হয়। তবে সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে দুই দলকে অন্তত ১০ ওভার করে ব্যাটিং করতে হবে।

রিজার্ভ ডের মারপ্যাঁচ

নির্ধারিত দিনে যদি ন্যূনতম ১০ ওভারের খেলাও সম্ভব না হয়, তবে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। আগের দিন খেলা যেখানে থেমেছিল, সেখান থেকেই শুরু হবে পরের দিনের লড়াই। সেখানেও ফাইনাল শেষ করার জন্য অতিরিক্ত ১২০ মিনিট সময় হাতে থাকবে আয়োজকদের।

যৌথ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা

সব চেষ্টা ব্যর্থ করে যদি রিজার্ভ ডেতেও ম্যাচটির নিষ্পত্তি না হয়, তবেই ঘটবে সেই অনন্য ঘটনা। আইসিসির নিয়ম অনুযায়ী, আবহাওয়া বা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ও নিউজিল্যান্ড— দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

বিশ্বকাপের (ওয়ানডে বা টি-টোয়েন্টি) দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত ট্রফি ভাগাভাগি করার কোনো নজির নেই। বড় আসর বিবেচনায় নিলে এমন ঘটনা একবারই ঘটেছিল ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টানা দুই দিন বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

Popular

More like this
Related

ঝিনাইদহে পাম্পে তেল নিতে আসা ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা

শনিবার ঝিনাইদহ সদর এলাকায় পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল...

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...