ভাড়া দ্বিগুণ-তিনগুণ নেওয়ার সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি: সড়ক ও রেল প্রতিমন্ত্রী

Date:

ঈদযাত্রায় ভাড়া দ্বিগুণ বা তিনগুণ নেওয়া হচ্ছে—যাত্রী কল্যাণ সমিতির এমন অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাননি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

আজ বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যাত্রী কল্যাণ সমিতি থেকে একটি নিউজ হয়েছে যে, ভাড়া দ্বিগুণ বা তিনগুণ নেওয়া হচ্ছে। কিন্তু আমরা যাত্রীদের জিজ্ঞেস করেছি ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কি না বা অন্য কোনো সমস্যা আছে কি না। এমন কোনো অভিযোগ কোনো যাত্রী আমাদের দেননি। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকত, তবে আমাদের ব্যবস্থা নেওয়া সহজ হতো।

ট্রেনের শিডিউল বিপর্যয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমাদের গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই কারণে আমাদের কিছু ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে। বিশেষ করে সবগুলি নয়, দুটি ট্রেন—একতা এবং নীলসাগর। এছাড়া বাকি ট্রেনগুলো শিডিউল টাইমেই ছেড়ে যাচ্ছে। আজ এসেছি এটা দেখতে যে, গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কি না।

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও ড্রাইভার—দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান হাবিবুর রশিদ।

তিনি বলেন, রেলের এই দুর্ঘটনার ক্ষেত্রে ড্রাইভারের অবহেলা ছিল। তাকে আগেই লাল পতাকা দেখিয়ে সতর্ক করা হচ্ছিলো, তারপরও সে সতর্ক না হয়ে ট্রেন চালিয়ে যায়। তার বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এই ঘটনার প্রেক্ষিতে আমরা একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান হাবিবুর রশিদ। তিনি বলেন, তদন্তের মাধ্যমে যদি আরও কারো গাফিলতি পাওয়া যায়, তবে তাদেরও আইনের আওতায় আনা হবে এবং শাস্তি দেওয়া হবে।

বর্তমানে ট্রেনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রেলের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তারা সবাই সক্রিয় আছেন যাতে যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা যায়।

পরিদর্শনকালে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

দলের সবার মধ্যে এখন দারুণ বোঝাপড়া: জামাল ভূঁইয়া

হামজা চৌধুরী ও শমিত সোমের মতো ফুটবলাররা দলে আসায়...

ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান

দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাকে এবারের...

বিক্রিতে মন্দা, তার ওপর চাঁদাবাজি—দ্বিমুখী চাপে কারওয়ান বাজারের ফুটপাতের ব্যবসায়ীরা

ঈদ প্রায় চলে এলেও বিটিএমসি ভবনের পাশের ব্যস্ত ফুটপাথের...

মধ্যপ্রাচ্য সংঘাতে প্রবৃদ্ধি কমার আশঙ্কা, হুমকিতে খাদ্য নিরাপত্তা: বিশ্ব বাণিজ্য সংস্থা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক বাণিজ্যের প্রবৃদ্ধি কমার পাশাপাশি...