ভাওয়াল জাতীয় উদ্যানের মূল ফটকের সামনে ময়লার স্তূপ

Date:

সংরক্ষিত বনের ভেতর গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ভাগাড় তৈরির বিরুদ্ধে বন বিভাগের আপত্তির মধ্যেই এবার ভাওয়াল জাতীয় উদ্যানের মূল ফটকের সামনে রাতের আঁধারে বর্জ্য ফেলা হয়েছে।

আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন উদ্যানের ফটকের সামনে ময়লার স্তূপ দেখতে পান পার্কের কর্মীরা।

ভাওয়াল জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে এই কাজ করা হয়েছে।’

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত রাতে কোনো একসময় ট্রাকে করে সেখানে বর্জ্য ফেলে যাওয়া হয়েছে বলে তাদের ধারণা। মহাসড়কে দ্রুতগামী যানবাহনের চাকায় লেগে ময়লা ছড়িয়ে পড়ছে, চারপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। বর্জ্যের স্তূপের কারণে কোনো যানবাহন ভেতরে প্রবেশ করতে পারছে না। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম আরও বলেন, ‘ময়লার ভাগাড় নির্মাণ নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের চিঠি আদান-প্রদান ও আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যেই এই ঘটনা ঘটল। আমরা ধারণা করছি, এগুলো গাজীপুর সিটি করপোরেশনেরই বর্জ্য এবং তাদেরই কেউ এ কাজ করেছে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ইতিমধ্যে আমার লোকজনকে সেখান থেকে বর্জ্য সরানোর নির্দেশ দিয়েছি। কে বা কারা এই ময়লা ফেলেছে, তা বের করার চেষ্টা চলছে। যে-ই ফেলে থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Popular

More like this
Related

হরমুজ ‘পুরোপুরি অবরুদ্ধ’ রেখেছে যুক্তরাষ্ট্র, ইরান খুলতে চাইছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালি বন্ধ...

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সরকারি ও বিরোধী দলের সম্পর্কই আসল

১৯৯১ সালের ফেব্রুয়ারিতে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেখে...

ধেয়ে আসা ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

ভারতের পুরোনো একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি থেকে...

কারখানা ভবনগুলো পড়ে আছে, নেই শুধু কর্মসংস্থান

আগস্টের শুরুতে রূপগঞ্জে নিজের কারখানাকে জ্বলতে দেখেছিলেন মোহাম্মদ ইপন।...