ভাইকে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই ১৫ বছর পর গ্রেপ্তার

Date:

বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিন মিয়াকে ১৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোররাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহসিন মিয়া ধামুলী গ্রামের প্রয়াত আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ জানায়, ২০১০ সালে পারিবারিক কলহের জেরে মহসিন তার বড় ভাইকে হত্যা করেন। এ ঘটনায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ঘটনার পরপরই মহসিন দেশ ছেড়ে পালান। তিনি প্রথমে কাতার এবং পরে পর্তুগালে পাড়ি জমান।

সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন এবং পুলিশের নজরে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহসিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Popular

More like this
Related

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার...

বিএনপি কর্মী পরিচয়ে মুদি দোকানির ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ, আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি কর্মী পরিচয় দিয়ে ‘ফ্যামিলি কার্ড’-এর নামে...

শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা

প্রথম দফায় শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের...

রাজধানীর যেসব সড়কে আজ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে

নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ...