ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

Date:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। 

গতকাল সোমবার উপজেলার বাদ্যকর পাড়ায় রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত ইমন মিয়া (২৪) বারিকান্দি ইউনিয়নের ঠোল্লাকান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবদুর রউফ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের ভাষ্যমতে, ১৫-১৬ জন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ইমন।

আহতের ভাই তৌফিকুল ইসলাম দাবি করেন, সবশেষ জাতীয় নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিলেন তার ভাই ইমন। এতে স্থানীয় এক প্রতিদ্বন্দ্বী পক্ষ ক্ষুব্ধ হয়।

তিনি আরও জানান, এলাকায় আগের অপরাধমূলক দ্বন্দ্বের জেরেও তাকে লক্ষ্য করা হয়ে থাকতে পারে।

Popular

More like this
Related

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পহেলা রমজান...

ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ...

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে...

মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেলেন যারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস...