বোনকে হত্যা করে বোরকা পরে পালাচ্ছিলেন ছোট ভাই, থানায় দিলো এলাকাবাসী

Date:

চট্টগ্রামের হালিশহর এলাকায় বোনকে কুপিয়ে হত্যার পর বোরকা পরে পালানোর সময় জানে আলম নামে এক ব্যক্তিকে ধরে থানায় দিয়েছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার সকালে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সুলতান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাত ১১টার দিকে দক্ষিণ পাহাড়তলী ঈদগাহ বড়পুকুর এলাকায় এই হত্যাকাণ্ড হয়। বোনকে হত্যার পর বোরকা পরে পালানোর চেষ্টা করছিলেন—এমন অভিযোগে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ধরে থানায় সোপর্দ করেন।

নিহত নারীর নাম সেনোয়ারা বেগম (৫৫)। তিনি সাবের আহমেদের স্ত্রী।

সুলতান বলেন, তারাবিহর নামাজ শেষে স্থানীয় বাসিন্দারা জানে আলমকে পালাতে দেখেন। বোরকায় রক্ত দেখে তারা ওই ব্যক্তিকে ধরে ফেলেন এবং থানায় খবর দেন।

সেনোয়ারা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলেন তিনি।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘জানে আলম বাড়িতে ঢুকে তার বোনের স্বর্ণালংকার নিয়ে নেন। এ কারণে হত্যাকাণ্ড হতে পারে।’

নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে জানিয়ে সুলতান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Popular

More like this
Related

চীনের কাছে হারলেও বার্তা রেখে গেল বাংলাদেশ, বললেন বাটলার

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার সিডনিতে...

‘অপরাধের দলিল’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দক্ষিণ ইরানের মিনাব শহরের...

লেবাননে ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে, বাস্তুচ্যুত আরও অনেকে: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ধারাবাহিকতায় লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ...

কেউ চাঁদা দাবি করলে তাকে জেলে থাকতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন,...