বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১০

Date:

লেবাননের রাজধানী বৈরুতের রামাদা হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আজ রোববার এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৈরুতে অবস্থানরত ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর কুদস ফোর্সের লেবানন কর্পসের প্রধান কমান্ডারদের ওপর হামলা চালিয়েছে। লেবানিজ কর্তৃপক্ষ বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হওয়ার কথা জানানোর পর ইসরায়েল এই দাবি করল।

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের প্রধান রণক্ষেত্রগুলোর একটি এখন লেবানন। সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল। গত শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই সপ্তাহে ইসরায়েলি হামলায় অন্তত ২১৭ জন নিহত হন। হামলায় আরও ৭৯৮ জন আহত হন এবং প্রায় ৯৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। জবাবে ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা চালানো শুরু করে।

পাল্টাপাল্টি হামলা এখনো অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন যে, তেহরানের নেতারা যতক্ষণ না পরাজয় স্বীকার করবেন অথবা তাদের সামরিক বাহিনী অকেজো না হবে, ততক্ষণ এই যুদ্ধ শেষ হবে না।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলি লারিজানি বলেছেন, যুদ্ধ শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে মাশুল দিতে হবে এবং তিনি বলেছেন, ওয়াশিংটন তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।

Popular

More like this
Related

টিভিতে প্রথম গান গাইলেন বুবলি

এবারের ঈদে ভিন্ন কিছু নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান...

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি...

প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত দুটি ইফতার...

ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’

টানা নয় দিন ধরে ইরানের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে টার্গেট...