বিশ্বকাপের সময় বিসিবির আয়োজনে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’

Date:

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাচ্ছে না। এই ফাঁকা সময়টিতে একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আগেই জানিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে সেই ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ চালুর ঘোষণা দিয়েছে তারা।

শনিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ চালুর ঘোষণা দিচ্ছে। দেশের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট ক্রিকেটীয় লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে।’

তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিটি ম্যাচের দিন বিকাল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ব্যাট-বলের লড়াই।

‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’-এ প্রাইজমানি ও ফি মিলিয়ে মোট বাজেট ধরা হয়েছে ২ কোটি ৫০ টাকা। খেলায় নতুন মাত্রা যোগ করতে থাকবে ‘ইমপ্যাক্ট খেলোয়াড়’-এর নিয়ম।

অংশগ্রহণকারী তিনটি দলের স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি। তবে অধিনায়কদের নাম ঘোষণা করেছে বিসিবি। ধূমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। দুর্বার একাদশের দলনেতার ভূমিকায় থাকবেন নাজমুল হোসেন শান্ত। আর আকবর আলীকে দেখা যাবে দুরন্ত একাদশের নেতৃত্বে।

Popular

More like this
Related

কক্সবাজারে ঘাটে বাঁধা সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা সেন্টমার্টিনগামী একটি...

বঙ্গোপসাগরে নৌবাহিনীর মিসাইল ফায়ারিং, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বাংলাদেশ নৌবাহিনী আগামী সোমবার ও মঙ্গলবার বঙ্গোপসাগরের কক্সবাজার ও...

পাগলা মসজিদের ১৩ সিন্দুকে এবার মিলল রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক খুলে ৩৫ বস্তা...

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সকালে ইনকিলাব...