বিশ্বকাপের আগে চোট সমস্যা কাটছেই না অস্ট্রেলিয়ার

Date:

চোটের কারণে অলরাউন্ডার প্যাট কামিন্স বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে যাওয়ার ধাক্কা এমনিতেই অস্বস্তিতে রেখেছে অস্ট্রেলিয়াকে। এবার জানা গেল দলের গুরুত্বপূর্ণ পেসার জশ হ্যাজেলউডও শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না।

৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় আপাতত সিডনিতেই অবস্থান করবেন। গত নভেম্বর থেকে মাঠের বাইরে থাকা হ্যাজেলউড অ্যাশেজ সিরিজেও খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন শন অ্যাবট, যিনি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন।

অজি নির্বাচক টনি ডোডেমাইড সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, শ্রীলঙ্কায় যাওয়ার আগে সিডনির পরিচিত পরিবেশে হ্যাজেলউডের পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নেওয়াটাই বর্তমানে বেশি বাস্তবসম্মত। তবে ঠিক কতদিন পর তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

বোলিং আক্রমণের প্রাণভোমরা প্যাট কামিন্স পিঠের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ায় বেন ডোয়ারশুইসকে দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন চোটজর্জর পরিস্থিতি অজি শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে পাকিস্তানের কাছে প্রস্তুতি সিরিজে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর টানা পাঁচ টি-টোয়েন্টিতে জয়ের দেখা পায়নি তারা।

অবশ্য কিছুটা স্বস্তির খবর হয়ে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাথান এলিস, গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড। পাকিস্তান সিরিজে তারা বিশ্রামে ছিলেন।

আগামী শনিবার ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই আসরে অস্ট্রেলিয়ার সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে। ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘বি’-তে তাদের অন্য প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, ওমান ও জিম্বাবুয়ে।

Popular

More like this
Related

হত্যা মামলার আসামিসহ ১৮ জনকে মালয়েশিয়া পাচারের চেষ্টা, আটকে দিলো বিজিবি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৮ জনকে...

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ রোববার পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ...

হাদি হত্যা: শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের...

কেরাণীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পরিচালকসহ ৭ জনের নামে মামলা, গ্রেপ্তার আরও ৩

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও ৩...