বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর গাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ চালক

Date:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সৌদি ফেরত এক প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে আহত হন গাড়িচালক।

আজ মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন (৫৫) চাঁদপুর সদরের পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে চাঁদপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন দেলোয়ার। পথে আষাড়িয়ারচর সেতু এলাকায় ১০–১২ জনের একটি দল চারটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে। ডাকাতরা দেলোয়ারের কাছ থেকে পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।
সেসময় বাধা দিলে গাড়িচালক মো. ফিরোজ মিয়াকে (৩০) গুলি করে ডাকাতরা। গুলিটি তার ডান হাতে লাগে। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, টহল পুলিশের তাৎক্ষণিক প্রচেষ্টায় ডাকাতরা পুরোপুরি লুটপাট চালাতে পারেনি। তবে ধস্তাধস্তির একপর্যায়ে তাদের গুলিতে একজন আহত হন।

তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

 

Popular

More like this
Related

ইতালিকে স্তব্ধ করে দিয়ে বিশ্বকাপের মঞ্চে বসনিয়া

ইতালিকে পেনাল্টি শ্যুটআউটে স্তব্ধ করে দিয়ে আসন্ন ২০২৬ বিশ্বকাপের...

ইসরায়েল মৃত্যুদণ্ড আইন কার্যকর করলে যুদ্ধাপরাধ হতে পারে: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে আবারও নতুন করে উত্তেজনা তৈরি...

নতুন বাজেটে চালু হতে পারে উত্তরাধিকার কর, কমবে কর অব্যাহতি

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আয় বাড়াতে নতুন কিছু সিদ্ধান্ত...

ইরান যুদ্ধে ইউরোপ কি প্রচ্ছন্ন প্রতিরোধ গড়ে তুলছে?

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান এক মাসব্যাপী সংঘাত ক্রমেই আন্তর্জাতিক...