বিমানবন্দরে মানবাকৃতির রোবট ব্যবহার শুরু করবে জাপান এয়ারলাইনস

Date:

জাপান এয়ারলাইনস (জেএএল) দুই বছরের পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে টোকিওর হানেদা বিমানবন্দর রক্ষণাবেক্ষণের কাজে মানবাকৃতির রোবট ব্যবহার শুরু করবে।

জেএএল এবং তাদের প্রকল্প অংশীদার জিএমও এআই অ্যান্ড রোবোটিক্স গণমাধ্যমের সামনে আজ সোমবার এই প্রযুক্তি প্রদর্শন করে বলে জানায় বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের কাজের চাপ কমাতে আগামী মে থেকে রোবটের ব্যবহার শুরু করবে তারা। শুরুতে চীনে তৈরি এসব রোবট কার্গো কনটেইনার লোড ও আনলোডের কাজে ব্যবহৃত হবে।

জাপানের বিমান চলাচল খাত বর্তমানে বাড়তে থাকা বিদেশি পর্যটক সংখ্যা এবং কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ার কারণে শ্রমিক সংকটে রয়েছে।

জেএএলের তথ্যমতে, প্রতিষ্ঠানটিতে প্রায় ৪ হাজার কর্মী কাজ করেন। ভবিষ্যতে এসব রোবট দিয়ে কেবিন পরিষ্কার এবং গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম পরিচালনার কাজও করা যেতে পারে বলে আশা করছে সংস্থাটি।

জাপানের কিছু বিমানবন্দরে ইতোমধ্যে নিরাপত্তা টহল ও খুচরা বিক্রয়সহ বিভিন্ন কাজে রোবট ব্যবহার হচ্ছে বলে জানায় বিবিসি।

জেটিবি গ্রুপের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে জাপানে ৭০ লাখের বেশি বিদেশি পর্যটক এসেছে।

জিএমও এআই অ্যান্ড রোবোটিক্সের প্রেসিডেন্ট তোমোহিরো উচিদা বিবিসিকে বলেন, বিমানবন্দরগুলো বাইরে থেকে অত্যন্ত সচল মনে হলেও অভ্যন্তরীণ কার্যক্রমে গুরুতর শ্রমিক সংকট রয়েছে। তাই শারীরিক পরিশ্রমের কাজে রোবট ব্যবহার কর্মীদের জন্য সুবিধা তৈরি করবে।

জেএএলের গ্রাউন্ড সার্ভিসের প্রেসিডেন্ট ইয়োশিতেরু সুজুকি বলেন, নিরাপত্তা ব্যবস্থাপনার মতো কিছু দায়িত্ব এখনো মানুষের হাতেই থাকবে।

Popular

More like this
Related

চাঁদের দিকে অর্ধেক পথ পেরিয়ে পৃথিবীর ছবি পাঠাল আর্টেমিস

নাসার আর্টেমিস-২ মিশনের ক্রুরা চাঁদের পথে যাত্রার অর্ধেক শেষ...

মানবাধিকার কমিশন কার্যত বিলুপ্ত হওয়ার আশঙ্কা

অন্তর্বর্তী সরকারের আমলে নতুন অধ্যাদেশের মাধ্যমে গঠিত জাতীয় মানবাধিকার...

উপজেলা পরিষদে এমপির স্থায়ী উপস্থিতি: ক্ষমতার ভারসাম্য কোথায়?

সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদ কমপ্লেক্সে আলাদা বসার কক্ষ...

ব্রাজিলের জন্য আরেক ধাক্কা, এস্তেভাওয়ের বিশ্বকাপও সংশয়ে

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে চেলসির উইঙ্গার...