বিদ্যুৎ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, সংযোগ চেয়ে ইসির চিঠি

Date:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আগে নির্বাচন কমিশন (ইসি) ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে।  

তবে, এগুলোর মধ্যে ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই।

এই কেন্দ্রগুলোতে সংযোগ চালু করতে চিঠি দিয়েছে ইসি।

আজ রোববার বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিবকে দেওয়া চিঠিতে ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এবারের নির্বাচনে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭ ও নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২ ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 

Popular

More like this
Related

গাজীপুরে পুকুরে জাল ফেলতেই উঠে এলো ‘ককটেল’ ভর্তি ব্যাগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পুকুরে মাছ ব্যবসায়ীদের ফেলা জালে...

২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার...

রুমিন ফারহানার অভিযোগ অমূলক: শফিকুল আলম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার ভোট কারচুপির...

সপ্তম দিনের আপিল শুনানিতে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের...