বিদেশি কোম্পানিকে কাজ দেওয়ার বিরুদ্ধে দায়ের করা রিট খারিজ

Date:

নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিষয়টি নিয়ে আইনজীবীদের যুক্তি শোনার পর বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই রায় দেন।

রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম গত বছর হাইকোর্টে জনস্বার্থ মামলা হিসেবে রিট আবেদনটি দায়ের করে।

একই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আরেকটি হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করে কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন। রুলে জানতে চাওয়া হয়, কেন উন্মুক্ত দরপত্র ছাড়াই বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে কাজ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হবে না।

গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চে অর্পণ করেন।

৪ ডিসেম্বর দুই বিচারপতির বেঞ্চ বিভক্ত রায় দেওয়ার পর প্রধান বিচারপতির কার্যালয় ১৭ ডিসেম্বর বিষয়টি বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠিয়ে দেয়।

সেই দিন বিচারপতি ফাতেমা নাজিব ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে অবৈধ বলেন ঘোষণা করেন। অন্যদিকে বেঞ্চের আরেক সহকর্মী বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদনটি খারিজ করে দেন। 

পরে এই হাইকোর্ট বেঞ্চ বিভক্ত রায়সহ বিষয়টি প্রধান বিচারপতির কাছে সিদ্ধান্তের জন্য পাঠায়।

বিষয়টি নিয়ে শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ধার্য করেন।

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, তাকে সহায়তা করেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। বার্থ অপারেটর শাহাদাত হোসেনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

Popular

More like this
Related

ভোটগ্রহণের সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয়নি: ১১–দলীয় নির্বাচনী ঐক্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা নিয়ে অভিযোগ তুলেছেন...

রোববার জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির...

সাড়ে ৩ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১০, আহত ২৫০৩: এইচআরএসএস

২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত...

ছায়া মন্ত্রিসভা কী, কেন গঠিত হয়, কারা গঠন করে

‘ছায়া মন্ত্রিসভা’ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সংযোজন। যদিও এই...