বিগত সময়ের অনিয়মগুলো দূর করতে চাই: ফারজানা শারমিন

Date:

বিগত সময়ের অনিয়মগুলো দূর করে নবউদ্যমে ভালো বাংলাদেশ গড়তে কাজ করতে চান মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ‘আমি চেষ্টা করব যে অনিয়মগুলো হয়েছে বিগত সময়গুলোতে, এগুলোকে ক্লিন (দূর) করে নবউদ্যমে নতুনভাবে স্ট্রাকচার (কাঠামো) তৈরি করা। আমরা সকলে মিলে চাই ভবিষ্যতে ভালো একটি বাংলাদেশ করতে, যে বাংলাদেশটা হবে আমাদের সকলের জন্য।’

পরিকল্পনার নিয়ে এগোনোর কথা জানিয়ে ফারজানা শারমিন বলেন, ‘আমরা বেশ কিছু এপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি। আপনারা সহযোগিতা করলে আমরা এগিয়ে যেতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমাদের একটা ইমেজ (ভাবমূর্তি) বিল্ড-আপ (তৈরি) করতে হবে যে, আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি। আমরাই পারবো দেশে ভবিষ্যতে অত্যন্ত ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে।’ তিনি ত্রুটি ও সমস্যাগুলো চিহ্নিত করে তা কাটিয়ে উঠার প্রত্যাশা করেন।

ফারজানা শারমিন উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিএনপির একমাত্র নারী সংসদ সদস্য। তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন। ৪১ বছর বয়সী ফারজানা পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন।

ফারজানা সাবেক বিএনপি নেতা প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। তার বাবা ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সমাজকল্যাণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফারজানা শারমিনের মা কামরুন নাহার শিক্ষক ছিলেন। 

তার স্বামী এইচ এম বাররু সানি পেশায় ব্যবসায়ী। এই দম্পতির দুই সন্তান রয়েছে।

Popular

More like this
Related

২৬ বছর ধরে বিনা টাকায় খতম তারাবিহ পড়ান তিনি

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরান থানা এলাকায় অবস্থিত ‘শহীদি মসজিদ’।...

উগ্র জাতীয়তাবাদীদের দিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভাঙাতে ডোনাল্ড ট্রাম্পের পাঁয়তারা?

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস পরিষ্কার জানিয়ে...

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের জানুয়ারি–জুন সময়ের জন্য নতুন মুদ্রানীতি...

বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির...