বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদনের ওপর আদেশ রোববার       

Date:

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের ওপর আগামী রোববার আদেশ দেবেন সুপ্রিম কোর্ট।

আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে আদেশের তারিখ ধার্য করেন।

এর আগে ঋণখেলাপি অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। এরপর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

২১ জানুয়ারি হাইকোর্ট তার আবেদন খারিজ করে ইসির সিদ্ধান্ত বহাল রাখে। এরপর ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টে আবেদন করেন মুন্সী।

আজকের শুনানিতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, রুহুল কুদ্দুস কাজল,মোস্তাফিজুর রহমান খান ও মুহাম্মদ শহীদুল্লাহ মামুন।

অন্যদিকে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহউদ্দিন দোলন ও মোহাম্মদ হোসাইন লিপু।

আবেদনের বিষয়ে আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন দ্য ডেইলি স্টারকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে ঋণ পুনঃতফসিল করেছেন। তাই তিনি আর ঋণখেলাপি নন।

উল্লেখ্য, একই আসনে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা এখনও বহাল রয়েছে।

Popular

More like this
Related

রোববার জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির...

সাড়ে ৩ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১০, আহত ২৫০৩: এইচআরএসএস

২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত...

ছায়া মন্ত্রিসভা কী, কেন গঠিত হয়, কারা গঠন করে

‘ছায়া মন্ত্রিসভা’ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সংযোজন। যদিও এই...

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ১

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের...