বিএনপির দীর্ঘ সংগ্রাম সাফল্য পেল: আমীর খসরু

Date:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দেশের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই রায়ের মাধ্যমে বিএনপির দীর্ঘ সংগ্রাম অবশেষে সাফল্য অর্জন করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে দেশের জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নয়, পরের নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে অবৈধ ও বাতিল ঘোষণা করে আজ (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি  সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেন।

Popular

More like this
Related

মস্কো-বেইজিং মৈত্রী বিশ্বকে স্থিতিশীল রাখছে: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন...

‘আমি তার মতো বল সুইং করতে চেয়েছি’: স্টার্ককে আদর্শ মানছেন আফ্রিদি

বিশ্বসেরা বাঁহাতি পেসারদের তালিকা করতে গেলে মিচেল স্টার্কের নামটি...

আপত্তির মুখে নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত হলো ‘লালন সাধুসঙ্গ’ আয়োজন

নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্য নরসিংহপুর গ্রামে স্থানীয় একটি ধর্মীয়...

দাসপ্রথা ফেরাল তালেবান, আফগান নারীরা এখন কেমন আছে?

এক শতাব্দী আগে যে আফগানিস্তান ‘দাসপ্রথা’ বিলুপ্ত করে মুসলিম...