বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

Date:

তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান করা হয়েছে।

আজ শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির অভ্যন্তরীণ সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৮ সাল থেকে তারেক রহমান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রধান খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি চেয়ারপারসনের পদটি শূন্য হয়।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।

দলের স্থায়ী কমীটির সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। 

এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Popular

More like this
Related

তিতুমীর কলেজে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৮

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে...

শুক্র-শনিবার উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

নির্বাচনী প্রচারণা শুরুর দ্বিতীয় ও তৃতীয় দিনে উত্তরবঙ্গের আটটি...

হাজতে ২ আ. লীগ নেতাকে ভূরিভোজ, ৫ পুলিশ সদস্য বদলি

নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ...

শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতে তারেক রহমান, কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশকেরও বেশি সময় পর...