বাহরাইনের পানি শোধনাগারে ইরানের ড্রোন হামলা

Date:

ইরানের লবণ পানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার পর আজ রোববার বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা করেছে ইরান।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলায় লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

বাহরাইনের এই বক্তব্যের পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

এর একদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি মিঠা পানি উৎপাদনকারী ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান, এ শোধনাগার থেকে ৩০টি গ্রামে পানি সরবরাহ করা হতো। হামলার পর যা বন্ধ হয়ে গেছে।

এই হামলার ঘটনাকে ‘সুস্পষ্ট অপরাধ’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইরান এই নজির তৈরি করেনি, যুক্তরাষ্ট্রই করেছে।’

আল জাজিরা বলছে, উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশই তাদের জনগণের পানীয় জলের চাহিদা মেটাতে প্রধানত সমুদ্রের পানি বিশুদ্ধকরণের ওপর নির্ভরশীল।

Popular

More like this
Related

মারাকানার কান্না

রিও ডি জেনিরোর আকাশে সেদিন রৌদ্রের ঝলকানি ছিল না,...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আজ সোমবার ভোর...

টেন্ডুলকারের পরামর্শেই বিশ্বকাপে ঘুরে দাঁড়ানো: স্যামসন

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে...

‘বুমরাহ এক প্রজন্মে একজনই আসে’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত জয়ের পর ভারতের পেস তারকা...