বাধ্যতামূলক অবসরে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান

Date:

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কোনো সরকারি কর্মচারীর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারে।

এই ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেইক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে।’

২০২৪ সালের ১৪ আগস্ট পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে কৃষি সচিব হিসেবে বদলি করা হয়েছিল।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

এর আগে আজ সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে।

Popular

More like this
Related

নেপালের ভোটে এগিয়ে সাবেক ‘র‍্যাপার-মেয়র’ বালেন্দ্র শাহ

নেপালের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোট গণনা চলছে। ২০২৫ সালে...

ইরানের স্কুলে হামলায় মার্কিন বাহিনী দায়ী বলে ধারণা তদন্তকারীদের

ইরানের মিনাব শহরে মেয়েদের প্রাইমারি স্কুলে হামলার ঘটনায় মার্কিন...

বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ...

উত্তর কোরিয়ার কাছে বড় হার, ‘বাস্তব ফুটবল শিক্ষা’ বললেন বাটলার

এশিয়ান কাপের গ্রুপ 'বি'তে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে বড়...