বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

Date:

রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত দুই শিশু হলো- আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।  

হাসপাতালে মৃত আয়েশার বাবা মো. ইকবাল হোসেন বলেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায়। বর্তমানে পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে থাকেন। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে আয়েশা ছিল দ্বিতীয়। স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে।

তিনি আরও জানান, তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি। এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির প্রাচীরের দেয়াল ভাঙা হয়নি।

দেয়ালের ভেতরের দিকে রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন পাশে রাস্তায় খেলছিল, তখনই দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়েশা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদের দেয়ালের নিচ থেকে বের করেন। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।

নিহত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। পাশের বাসার আয়েশার সাথে প্রতিদিন খেলতো। আজও আয়েশার সাথে খেলতে যায়। পাশের বাসার দেয়াল চাপায় মরিয়মের সঙ্গে আয়েশাও মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Popular

More like this
Related

জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে আমরা জাতীয়ভাবে সম্মত আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা জুলাই যোদ্ধাদের ইনডেমিনিটি দিয়েছি,...

উত্তরের পথে নিরাপদ ঈদযাত্রার আশ্বাস, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তৎপর পুলিশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ, এলেংগায় ফ্লাইওভার নির্মাণে ধীরগতি, অতিরিক্ত...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলে অনুমতি নিতে হবে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে অনুমতি...

নতুন ইরানি নেতাকে অভিনন্দন হামাসের, ইসরায়েল-আমেরিকার পরাজয়ের আশা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে স্বাগত...